অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪০

remove_red_eye

২৯৮

ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেন যুদ্ধের মাঝে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে শুরু হয়ে রোববার (১২ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত, মোট ৩২ ঘণ্টা সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

 

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও সেনাদের সম্ভাব্য উসকানির ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

 
ফলে শান্তির বার্তার পাশাপাশি সতর্কতার সুরও স্পষ্ট এই ঘোষণায়।

 

মস্কো কিয়েভকে একই পদক্ষেপ অনুসরণের আহ্বান জানিয়েছে।

যদিও ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণ সম্মতি দেয়নি, তবে ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া যদি বাস্তবে যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে ইউক্রেনও সমানভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

 

তবে অতীত অভিজ্ঞতা নিয়ে রয়েছে সংশয়। এর আগে ঘোষিত একাধিক সাময়িক যুদ্ধবিরতি টেকেনি, বরং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলেছে। প্রায় ৮০০ মাইল দীর্ঘ ফ্রন্টলাইনে চলমান এই যুদ্ধে পরিস্থিতি এখনো অত্যন্ত অস্থির।

বিশ্লেষকদের মতে, মানবিক দিক থেকে এই বিরতি কিছুটা স্বস্তি এনে দিতে পারে। তবে বাস্তবতা বলছে—এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে, সেটিই এখন বড় প্রশ্ন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...