অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা প্রেসক্লাবের নির্বাচনে অনু সভাপতি, লিটন সম্পাদক

মো: ইয়ামিন

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৬ রাত ০৯:৫৭

remove_red_eye

৩২৭

মোঃ ইয়ামিন : উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ভোলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন হয়েেেছ। নির্বাচনে সর্বোচ্চ ২০ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভি নজরুল হক অনু ও সর্বোচ্চ ২১ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন। শনিবার (১১এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচেন ৪৬জন ভোটারের মধ্যে ৪৫জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে সহসভাপতি পদে ১৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক মাতৃছায়া প্রতিনিধি মো. সোলাইমান, যুগ্ম সম্পাদক ২৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ২৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন প্রতিনিধি নুরে আলম ফয়জুল্লাহ।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা ও নির্বাহী সদস্য পদের দুইটির মধ্যে একটিতে মো. মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। 
নির্বাচনে পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৬জন প্রার্থী।
প্রেসক্লাবের নির্বাহী কমিটিতে ১১টি পদ থাকলেও ক্রীড়া, সংস্কৃতি এবং পাঠাগার সম্পাদক পদে কেউ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। নির্বাহী সদস্য পদের বাকীটিতে একজন মনোনয়নপত্র জমা দিয়েও সেটি প্রত্যাহার করায় সেই পদটিও শূণ্য রয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন। কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কলেজ শিক্ষক সমিতির (সেলিম ভুইয়া) জেলা সভাপতি মো. এনামুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইউছুফ (২), জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, সহাকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আরিফুর রহমান ও সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন।
নব নির্বাচিত এই কমিটি আগামী ২০২৬-২০২৭ দুই বছর দায়িত্ব পালন করবে। 

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...