বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২৬ সকাল ১০:০৬
১৯৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : গণভোটের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে ভোলায় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। রবিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ভোলা প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের মতামতকে অবমূল্যায়ন করছে। একই সঙ্গে ঘোষিত জুলাই সনদের বাস্তবায়নে অনীহা এবং ঘুম কমিশনসহ গুরুত্বপূর্ণ কমিশন বাতিলের উদ্যোগকে তারা গণবিরোধী বলে আখ্যা দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কালীননাথ বাজার হাটখোলা মসজিদের চত্বরে এসে শেষ হয়। পরে নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, তারেক জিয়ার ঘোষিত ৩১ দফার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল সংবিধান সংস্কার ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে সে লক্ষ্যে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং বর্তমান সংবিধান বহাল রাখার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে তারা মন্তব্য করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাস্টার মোঃ জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান, বিডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন, এলডিপির জেলা সভাপতি সাংবাদিক বশির আহমেদ, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা নুরুল হক, এনসিপির জেলা সদস্য সচিব মোঃ মাকসুদুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন এবং পৌর আমির মাওলানা জামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, পৌর ও উপজেলা নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক