অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


চরফ্যাশনে মাল্টা,ড্রাগন ও লেবু চাষ করে বিদেশ ফেরত শরীফের ভাগ্যবদল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২৬ সকাল ১০:১১

remove_red_eye

১৯০

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: টানাপোড়েনের সংসারে বড় হওয়া শরীফ ভাগ্যবদলে সৌদি যান। কিন্তু সেখানে ভালো আয় রোজগার না হওয়ায় দেশে ফিরে ভোলার চরফ্যাশনে মাল্টা,ড্রাগন ও লেবু চাষ করে সবাইকে তাক লাগিয়ে দেন। উপজেলার রসুলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে প্রায় ৫একর জমিতে তিনি মিশ্র পদ্ধতিতে এই ফল বাগানের উদ্যোগ নেন। শরীফ বলেন,বিদেশ থেকে ফিরে বেকার বসে না থেকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাল্টা চাষ শুরু করি। ভিয়েতনাম জাতের মাল্টায় সফলতার পর এবার ভিয়েতনাম জাতের ড্রাগন ও চায়না সিডলেস বা বীজহীন লেবু চাষ করেছি। তিনি বলেন, এই লেবু অত্যন্ত লাভজনক ও বারোমাস লেবু পাওয়া যায়। অল্প সময়ে অধিক মুনাফা হওয়ায় রাজশাহী থেকে শতশত লেবুর কলম রোপণ করেছি। এটি সারাবছর লেবু দেয়। এই জাত থেকে ১৫বছর পর্যন্ত ফলন পাওয়া যায়।
 
২০২৩ সালে উদ্দোক্তা শরীফ প্রথমবারের মতো ১৬০ শতাংশ জমিতে ভিয়েতনামি বারোমাসি উচ্চ ফলনশীল ও সুস্বাদু মিষ্টি এবং রসালো সাইট্রাস জাতের মাল্টা চাষ করে তাক লাগিয়ে দিয়েছিলেন।  মাল্টায় সফলতার পর এবার ড্রাগন চাষ শুরু করেছেন তিনি।
ফলের বাগানের মাঝে তৈরীকৃত গভীর নালার মধ্যে বিভিন্ন জাতের মাছ ও নালার পাড়ে শাক সবজিও আবাদ করে ভালো আয় করছেন তিনি।
শরীফের বাড়ি রসুলপুর ইউনিয়নের ফরাজিরহাট বাজার সংলগ্ন এলাকায়। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ফ্রি ভিসায় বিভিন্ন কাজের পাশাপাশি ফলের বাগানেও কাজ করতেন। 
রসুলপুরে নিজ বাড়ি সংলগ্ন এলাকায় ৪৮০ শতাংশ জমিতে শরীফ গড়ে তুলেছেন তার এই মিশ্র খামার। এখানে সাইট্রাস মাল্টার গাছ আছে ১৫শটি। তিন বছর বয়সী এই গাছগুলো থোকায়থোকায় ফল দিচ্ছে। প্রতি মাল্টা গাছে ফলন হচ্ছে প্রায় ৬০ কেজি। বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। এছাড়াও তার খামারে ৪বছর বয়সী প্রায় ৭হাজার ড্রাগন ফলের গাছ রয়েছে। এখান থেকে তিনি ১বছরে ৬লাখ টাকার ড্রাগন বিক্রি করেন। চলতি বছর ড্রাগন বাগান থেকে ১৫লাখ টাকার ড্রাগন বিক্রির আশা করেন।
 
সম্প্রতি বাগান ঘুরে দেখতে গেলে শরীফ জানান, বিদেশ থেকে ফিরে বেকার বসে না থেকে এলাকার বেকার ছেলেদের নিয়ে একটি কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এই ফলের বাগান করেছি। তিনি ঘুরে দেখান বিভিন্ন জাতের মাল্টা ড্রাগন ও পেয়ারা এবং লেবুগাছ। থোকায় থোকায় ঝুলে থাকা মাল্টা ও লেবু দেখিয়ে শরীফ জানাচ্ছিলেন চাষের পদ্ধতিও। তিনি বলেন, উঁচু জমিতে বেলে দো-আঁশ মাটিতে জৈব সার কীটনাশক ও সঠিক পরিচর্যা করে তিনি চাষ করেন। 
ড্রাগনে কোনো হরমন বা টনিক ব্যবহার না করে জৈব পদ্ধতি অবলম্বন করেই উৎপাদন করেন তিনি। সাইজ প্রতি কেজি ড্রাগন ১৫০ থেকে ২৮০টাকা কেজিতে বিক্রি করেন।
 
তিনি জানান, পানির সংকট মোকাবিলায় তিনি খালের মতো গভীর জলাশয় তৈরি করে সেখানে কার্প জাতীয় মাছ চাষের পাশাপাশি জলাশয়ের পানি দেন ফলের বাগানে। তিনি জানান গত এক বছরে জলাশয় থেকে নিজে খাওয়ার পাশাপাশি ৩লাখ টাকার মাছ বিক্রি করে ভালো আয় করেছেন।
 
শরীফের বাগান পরিদর্শনে এসেছিলেন চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা। তিনি বলেন,জৈব পদ্ধতিতে ফল চাষ এই অঞ্চলের কৃষকদের নতুন আশা দেখাচ্ছে। বিদেশ থেকে আমদানি করা মাল্টার চেয়ে দেশে চাষ করা মাল্টার স্বাদ কোনো অংশে কম নয়। প্রক্রিয়াজাতকরণ ও দীর্ঘ সংরক্ষণের জন্য বিদেশি মাল্টার পুষ্টিমান ও স্বাদ নষ্ট হয়ে যায়। কিন্তু বাগানের মাল্টায় সেই চিন্তা নেই। তার বাগানের ড্রাগন ফলে নতুন ফুল ও ফল এসেছে। কোনো রকম টনিক বা হরমন ব্যবহার ছাড়াই উৎপাদিত ড্রাগন স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন যায়গায় রপ্তানি হচ্ছে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা তাকে পরামর্শের পাশাপাশি বিভিন্ন সহায়তা করেছেন। তার এই ফলের বাগান দেখে অনেক চাষি বা বেকার যুবকরা তাকে অনুসরণ করবে বলে মনে করেন এ কর্মকর্তা।




আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...