অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল : ভোলায় আন্দালিব রহমান পার্থ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২৬ সকাল ১০:১৯

remove_red_eye

১৮৫

বাংলার কণ্ঠ প্রতিদেক : বাংলাশে জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য  ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন,জুলাই সনদকে নিয়ে বিরোধীদল এমনভাবে উপস্থাপন করছে সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে  মুখমুখি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা জুলাই সনদকেমমানি। আমরা জুলাই এর প্রত্যাকটা দফাকে সম্মানকরি।জুলাই সনদের স্পীডটা আমরা সবাই ধারন করবো। একই সাথে আমরা সংবিধানকে সম্মান করবো বলে জানান। 
রোববার (১২ এপ্রিল ২০২৬) বাদ আসর ভোলা সদর উপজেলার উকিলপাড়াস্থ ‘শান্ত নীড়’-এ ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 
এসময় তিনি আরো বলেন,জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী আন্তরিক। এই জুলাই সনদ নিয়ে বিরোধী দল শুধু শুধু বিভ্রান্তি সৃষ্টি  করার চেষ্টা করা কিংবা প্রতারনার অভিযোগ করা, সরকারি দলকে "প্রতারনা" করার  কথা বলা এটা কঠিন শব্দ। এখান থেকে বিরোধী দলকে সরে আশা উচিত। 
পরে তিনি সাংবাদিক ভোলার সম্পর্কে বেশ কিছু সুখবর দেন। 
এসময় তিনি বলেন,ভোলা-বরিশাল সেতু অনুমতিত হয়েছে। সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই একনেকের মিটিং এটার সিদ্ধান্ত হবে। ব্রীজ হলে ভোলাতে অনেক বিনিয়োগ কারীরা আসবে। ভোলার সম্পত্তির দাম বাড়বে। জমির দাম বাড়বে। অনেক প্রতিষ্ঠান হবে। আমি যখন সংসদে কথা বলছি তখন  কোন রড,সিমেন্টর জন্য দাবি করিনি। এই ব্রীজ আমাদের মৌলিক অধিকার। আমরা ভৌগোলিক কারাগারে বন্ধি। তাই এটা অচিরেই বাস্তবায়ন হবে। 
এছাড়াও ভোলা মেডিক্যাল কলেজ সরকার অনুমোদন দিয়েছে। সিটি অবশ্যই ভোলা সদরে নির্মান করা হবে। এমন একটি জায়গায় নির্মিত হবে যেখানে সবার এর সুফল ভোগ করতে পারেন। আপাতত ৪২ দিনে ভোলার জন্য দুটি অর্জন নিশ্চিত করার কথা জানান।
নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্ট (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ,
নাজিউর রহমান এর  ছোট ছেলে ব্যারিষ্টার ওয়াশিকুর রহমান অঞ্জন,জেলা প্রশাসক ডা. শামীম আহম্মেদ, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম নাজিউর রহমান মঞ্জুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভোলার উন্নয়ন ও আধুনিকায়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মরহুমের বড় ছেলে আন্দালিব রহমান পার্থ বলেন, তাঁর বাবা নাজিউর রহমান মঞ্জু ভোলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি সবার কাছে তাঁর পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিবছরই তাঁর স্মরণে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।
ভোলার কৃতি সন্তান মরহুম নাজিউর রহমান মঞ্জু ১৯৪৮ সালে ৩০শে জুন ভোলা ঐতিহ্যবাহী বালিয়া মিয়া বাড়ীতে মিয়া পরিবারে জন্ম গ্রহন করেন এবং ২০০৮ সালের ৬ই এপ্রিল তিনি লিভারে সমস্যা জনিত কারনে মাত্র ৬০ বছর বয়সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...