বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩৬
৬৬৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সম্প্রতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, বিশুদ্ধন পানি বিতরণ করা হয়। ভোলা নৌ-বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।
এ সময় তিনি বলেন, করোনাভাইরাসের মহামারীতে যখন সারাবিশ্ব বিপর্যস্ত ঠিক সে মুহুর্তে ভোলাসহ উপকূলীয় এলাকাগুলো বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারন মানুষ অসহায় জীবনযাপন করছে। এসব মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনী খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছে। এর আগেও বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরন করা হবে।
উল্লেখ্য, করোনা দুর্যোগকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় ১০০০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়াও কর্মহীন মানুষের মাঝে নৌকা, মাছ ধরার জাল, ভ্যান গাড়ি, সেলাই মেশিন এবং গৃহপালিত পশু বিতরন করেছে নৌ-বাহিনী।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক