বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬
৩১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : এবার শুরু হয়েছে টানা ৫৮ দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। ১৫ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারবেন না। এর আগে গত ১ লা মার্চ থেকে শুরু হয়েছে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রতি বছরের মত এবছরও মাছের নিরাপদ প্রজনন এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারের নিষেধাজ্ঞার ফলে ভোলা জেলার প্রায় দুই লক্ষ জেলে বেকার হয়ে পড়েছেন। তবে বেকার জেলেদের পরিবারের ভরণপোষণের জন্য সরকারের পক্ষ থেকে ৬৪ হাজার জেলের জন্য ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি জেলেদের পাশে কেউ নেই।
জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, ভোলা জেলায় প্রায় এক লক্ষ ৭০ হাজার জেলে রয়েছেন। এদের মধ্যে ৬৩ হাজার ৯৫৪ জন জেলের জন্য ৭৭ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ইলিশা মৎস্য সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার মিয়া জানান, নদী কিংবা সাগরে আগের মত পর্যাপ্ত মাছ পাওয়া যায় না। তাই প্রায় প্রতিটি জেলেই কোন না কোনভাবে ঋণের জালে জড়িয়ে আছেন। এখন দুই মাসের জন্য নদীতে মাছ ধরা বন্ধ। তাই জেলদের আয় রোজগারও বন্ধ। পরিবার পরিজন নিয়ে তারা বিপাকে আছেন। সকল জেলেকে এই সরকারি সুবিধার আওতায় আনার দাবি জানিয়েছেন জেলেদের এই নেতা।
নাছির মাঝি মাছ ঘাটের মৎস্য ব্যবসায়ী আহসান কবির লিটন জানান, মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার কেবল জেলেদের কথা ভাবছে। অথচ এই মাছের সাথে হাজার হাজার ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ জড়িত। তাদের কথা কেউ ভাবছে না। তিনি বলেন, জেলার সকল জেলেকে নিবন্ধনের আওতায় আনতে হবে। নিবন্ধনের আওতায় সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ী এবং মৎস্য শ্রমজীবীদেরকেও আনতে হবে। পাশাপাশি নিষেধাজ্ঞার শুরুতেই সংশ্লিষ্ট সকলের জন্য সরকারি খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন দুই মাস ঋণের কিস্তি পরিশোধ স্থগিত রাখতে হবে। তাহলে সরকারের এই নিষেধাজ্ঞা দেওয়ার পরিপূর্ণ সুফল পাওয়া যাবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত