অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিও বদ্ধপরিকর: ভোলায় স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

২৪১

বাংলার কন্ঠ প্রতিবেদক : জাতীয় সংসদের  স্পিকার ও ভোলা -৩ আসনের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন," জুলাই সনদ দেশ বাসীর সম্পদ। প্রত্যেক রাজনৈতিক দল যাদের সংসদে প্রতিনিধিত্ব আছে,তারা সকলে জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমি মনে করি বিএনপিও জুলাই সনদ বাস্তবায়নে বদ্বপরিকর। শুধু যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে সে বিষয় গুলো ছাড়া বাকী গুলো বাস্তবায়ন করবে।"

জাতীয় সংসদের স্পিকার হওয়ায় পর প্রথম ভোলায় ৩ দিনের সফরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের পর সার্কিট হাউজে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেছেন,"জুলাই সনদের ব্যাপারে সরকার ও বিরোধী দলের মধ্যে বড় ধরনের তেমন কোন পার্থক্য দেখি না। সরকার যাতে শান্তিতে থাকতে না পারে এজন্য সংসদের বাহিরে কিছু কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের মানুষদের প্রভাবিত করার চেষ্টা করছে। সবাই মিলে জুলাই সনদ বাস্তবায়ন করবেন" বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে স্পীকার হাফিজ উদ্দিন আহমদ ভোলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন,"এখন ভোলার একটি প্রধান সমস্যা হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।ভোলাবাসীর প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু। সেটি মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের জনসমাবেশে এসে কথা দিয়েছেন এবং সেতুমন্ত্রী নিজেও জাতীয় সংসদে বলেছেন-ভোলায় যত দ্রুত সম্ভব এই সেতুটি বাস্তবায়ন করা হবে।"

পরে জেলার গ্যাস নিয়ে স্পীকার জানান,"ভোলা বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা। গ্যাসের অফুরন্ত ভান্ডার এখানে রয়েছে । সুতরাং আশা করব গ্যাসের একটি যথাযথ ব্যবস্থা করবে সরকার। এখানে সার কারখানাসহ গ্যাস ভিত্তিক আরো অনেক শিল্প কারখানা হতে পারে। আরো ভালো হয় যদি কোন বিদেশি সমৃদ্ধ কোন দেশ যদি এখানে তাদের শিল্পাঞ্চল করে প্রবাসী অত্যন্ত উপকৃত হবে এবং দেশের অর্থনীতি ও বেশ বর্ধিত হবে "–বলে জানান তিনি।

এদিকে স্থানীয় সরকার প্রসঙ্গে স্পিকার বলেছেন, "অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচনে নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। অনেক দিন পর বাংলাদেশের জনগণ ১২ ফেব্রুয়ারী একটি সুষ্ঠ নির্বাচন দেখেছে। আশা করবো আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচন গুলো যদি সুষ্ঠ ও নিরপেক্ষ হয়, ভালো লোকেরা নির্বাচিত হয়ে আসে।

তিনি আরো বলেছেন,"একজন ভালো লোক উপরে থাকলে সমাজ অটোমেটিক ঠিক হয়ে যায়। এমনি স্থানীয় সরকার যারা নির্বাচিত হয়ে আসবেন এই যে এলাকার প্রতিনিধি সেখানে উন্নয়নের মনোনিবেশ করবেন। সরকারের পক্ষ থেকে তাদেরকে যতদূর সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে" –এমনটা বলেও আশ্বাস দেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ।

বক্তব্য শেষে তিনি ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে সার্কিট হাউজ থেকে রওনা দেন। এর আগে সার্কিট হাউসে এসে পৌঁছানোর পর জেলা প্রশাাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার ও ফুলেল সংবর্ধণা জানানো হয়।এছাড়াও জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকেও তাকে ফুলেল সংবর্ধণা জানানো হয়।

এসময় ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...