লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৬ রাত ১০:৩১
১৩৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে একটি এতিম পরিবারকে তাদের সম্পত্তি থেকে একটি প্রভাবশালী মহল বঞ্চিত করার পায়তারা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের ৫নং ওয়ার্ডে সোনা মিয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া মুন্সি বাড়ির সফিজল প্রায় ছয় বছর আগে মৃত্যুবরণ করেন। এক ছেলে দুই মেয়ে নিয়ে সফিজলের স্ত্রী অসহায় হয়ে পড়ে। স্বামীর রেখে যাওয়া জমিজমার ওপর নির্ভর করে কোনরকমে খেয়ে না খেয়ে দিন কাটায়। তাদেরকে জমিজমা থেকে বঞ্চিত করার জন্য ওই পরিবাবেরই প্রভাবশালী লোকজনসহ কিছু লোক নানাভাবে অজুহাত সৃষ্টি করে, কাগজপত্রের ফাঁকফোকরে এতিম পরিবারকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য নানাভাবে হয়রানি করতে থাকে। তাদেরকে ওরকাইত বলতেও দ্বিধা করেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
সোনা মিয়া মুন্সি বাড়ির মৃত সফিজল'র স্ত্রী লুৎফা বেগম অভিযোগ করে জানান, ৬-১০-১৯৭৬ সালে সোনা মিয়া আমার স্বামী সফিজল ইসলাম ও নজরুল ইসলামকে লালমোহন সাবরেজিস্টার অফিসে ৯০৫৩ নং দলিল সম্পাদন করেন। উক্ত দলিলে ৮ আনা আমার স্বামী মালিক ১ একর ৪ শতাংশ দলিলে এস এ ২৪,১১২৬,২৩ তন্মধ্যে ২৪ নং খতিয়ানে ১১১ নং দাগে ৩১.৬২ এস এ ১১২৬ নং খতিয়ান দাগ নং ১১১ নং দাগে ৩১.৬২ এস এ ২৩ নং খতিয়ান দাগ নং ১১০,১১২,১২৭,১২৮ নং দাগে ৪০.৭৫ মোট জমি ১ একর ৪ শতাংশ জমির মালিক এবং পরবর্তীতে ২২-৩-১২ সালে ১৩৩৬ নং দলিল মুলে ফজিলত নেছার ৮ শতাংশ জমির মালিক আমরা। তবে হাল জরিপে বি আর এস খতিয়ান নং ১৪২২ মোট জমি ৩ একর ৬৭ শতাংশ হিস্যা অনুযায়ী এর ০.২৬৯ অংশে আমার স্বামী মালিক ৯৫ শতাংশ ৪২ পয়েন্ট যার হাল দাগ নং ২৭২,২৮৪,২৮৫,২৮৬, ২৯৪,২৯৫ ও ৩৮৫ সহ মোট ১৮ টি দাগে ।
গত ৩০ বছর যাবৎ আমার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত যে বাড়ি ভিটায় বসবস করে আসছি। বর্তমানে জোরপূর্বক আমার ছেলে সজিব কে আটকিয়ে একটি একতরফা শালিস ফয়সালা করে ঐ ভিটা বাড়ি থেকে আমাকে এতিম সন্তান সহ ঘর থেকে বের করে দেয় আমার ভাসুর মৃত নুর ইসলামের ছেলে মোস্তাফিজ মুন্সি জিয়াউল মুন্সি, ফরাদ মুন্সি ও সোনা মিয়া মুন্সির ছেলে দীন ইসলাম মুন্সি গংরা।
বর্তমানে আমি আমার এতিম সন্তানদের নিয়ে পথে পথে ঘুরে বেড়াইতেছি।আমরা গরিব দুর্বল অসহায় মানুষ যার কারনে কোথাও কোনো সঠিক বিচার ফয়সালা না পাওয়ায় সঠিক বিচারের দাবি জানান তারা।
এ ঘটনায় প্রতিপক্ষ ফরাদ মুন্সি ও জিয়াউল মুন্সি বলেন,গত ৪০ বছর যাবৎ আমরা আমাদের জমি বাড়ি ঘর করে দখলে থাকিয়া বর্তমানে পুরো জমি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দান করে দেই বর্তমানে মাদ্রাসা চলমান এবং মসজিদের ভবনের কাজ চলা অবস্থায় আমার চাচা সফিজল মুন্সির স্ত্রী লুৎফা বেগম ভোলা কোর্টে ৪৪/৪৫ অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করেন সে মামলায় তদন্ত পূর্বক আমাদের পক্ষে বিজ্ঞা আদালত রায় প্রদান করেন।
তবে আমরা লালমোহন বাজারে ব্যবসা করার সুবাদে সফিজল মুন্সিকে আমাদের জমিতে আমাদের নির্মিত ঘর করে থাকতে দেই এবং আমাদের জমি জমা রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব পালন করেন।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক