অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরার ব্যবসায়ী আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৯ রাত ১০:৩৩

remove_red_eye

১১৬১

মেহেদী হাসান নাহিদ, মনপুরা : ভোলার মনপুরা উপজেলার ফকিরহাট বাজারের ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা হত্যাকান্ডের এজাহারভূক্ত পলাতক প্রধান আসামী জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের জয়নালের পাশের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফোরকান আলী জানান, হত্যার ঘটনার পর থেকে প্রধান আসামী জয়নাল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জয়নালকে আটক করা হয়।
তিনি আরোও জানান, এই হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত ৩ আসামী জয়নাল, দিবাকর ও আবু কালামকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও এই হত্যাকান্ডের সাথে জড়িত ভাড়াটে তিনজন শামীম, শাহীন ও মাকছুদকে আটক করে পুলিশ।
এদিকে হত্যাকান্ডে জড়িত সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীদের উদ্যোগে উপজেলার ফকিরহাট বাজারে মানববন্ধনে করা হবে, জানিয়েছেন ফকিরহাট ব্যবসায়ী কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক। অপরদিকে নিহতের স্ত্রী রিতু বেগম অভিযুক্ত সকল আসামীদের ফাঁসি দাবী করেছেন।
এব্যাপারে মনপুরায় অবস্থানরত অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) এস. এম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত জয়নালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছেনা। তবে এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করা হবে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...