অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

২০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার পিছিয়ে পড়া গ্রামীণ এলাকায় শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে  ভোলা সদর উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনের জন্য বুকশেলফ বিতরণ করা হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহায়তা এবং গণস্বাক্ষরতা অভিযানের কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।

জানা গেছে, ভোলা সদর উপজেলার ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘শিক্ষা সুরক্ষা: নির্বাচিত গ্রামীণ এলাকায় কমিউনিটি-নেতৃত্বাধীন শিক্ষা উন্নয়ন উদ্যোগ’ প্রকল্পের অধীনে এসব বুকশেলফ বিতরণ করা হয়। বুক কর্নার স্থাপনের জন্য বুকশেলফ বিতরণ কৃত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৪টি প্রাথমিক ও ৬টি মাধ্যমিক বিদ্যালয়। এতে প্রাথমিক পর্যায়ের ১ হাজার ৩১৭ জন এবং মাধ্যমিক পর্যায়ের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী সহ মোট প্রায় ৩হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে।

ব্যাকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বাড়াতে সহায়ক হবে এবং পাঠাভ্যাস গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

ভেদুরিয়া এডুকেশন ওয়াচ কমিটির সহ-সভাপতি মো. কামরুল হাসান বলেন, বুক কর্নার স্থাপনের ফলে শিক্ষার্থীদের নতুন জ্ঞান অর্জনের সুযোগ আরও সহজ হয়েছে।

ধনিয়া এডুকেশন ওয়াচ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দীন বলেন, এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা গেলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়াও আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মূলধারায় অন্তর্ভুক্ত করতে কাজ করে যাচ্ছি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবইয়ের বাইরে পাশাপাশি সৃজনশীল ও জ্ঞানভিত্তিক পাঠে আগ্রহী করে তুলতেই বুক কর্নার স্থাপন করা হচ্ছে। এসব বুকশেলফে বয়সভিত্তিক উপযোগী বিভিন্ন বই রাখা হবে, যা তাদের স্বশিক্ষা ও সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে সহায়ক হবে।

এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বাড়বে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বশিক্ষার ক্ষেত্রও আরও বিস্তৃত হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...