চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৮
১৯৭
চরফ্যাশন প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর সাবেক ভোলা জেলা সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা -৪ আসনের সদ্য অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (৫৯) রবিবার ১৯ এপ্রিল দুপুর ২টায় ১২ মিনিটে ধানমন্ডি শংকর ইবনে সিনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-লিল্লাহির রাজিউন)।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ২মেয়ে, স্ত্রীসহ অগনিত আত্নীয় স্বজন গুনোগ্রাহি, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের হাজারো ভক্ত রেখে গেছেন।
আজ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে অধ্যক্ষ মোস্তফা কামাল এর মৃত্যুর খবরটি প্রথম শেয়ার করেন।
ভোলা পৌরসভা জামায়াতের আমীর মো: জামাল উদ্দিন বলেন,
আজ বিকেল ৫টায় কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ মাঠে মোস্তফা কামালের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আমীরের জামায়াতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
#মজলুম জননেতা অধ্যক্ষ মোস্তফা কামাল : মরহুম অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে পুরো ভোলা ও বরিশালে মজলুম জননেতা হিসেবে জানতেন।
কারণ আওয়ামী আমলে একাধিক মিথ্যা মামলা জেল হাজতে ছিলেন বছরের পর বছর। ফ্যাসিস্টের লালিত আইন শৃংখলা বাহিনীর হাতে প্রান দিয়েছে তার বড় ছেলে।
নিজ প্রতিষ্ঠান এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসায় বেতন ভাতা থেকে বঞ্চিত ছিলেন জামায়াত করার অপরাধে।
শোক প্রকাশ:
তার মৃত্যুতে ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মোঃ জাকির হোসাইন, সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্রী সংস্থা, আলহেরা শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত