মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫২
৮১৪
মনপুরা প্রতিনিধি ।। ভোলার বিচ্ছিন্ন মনপুরায় উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হওয়ায় উপকূলের চারটি গ্রামের নি¤œাঞ্চলসহ আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে দূর্ভোগে পড়েছে হাজারো মানুষ।
এদিকে জোয়ারের পানিতে মনপুরা উপকূলের বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন কলাতলীর চর ও চরনিজামের ফসলের ক্ষেতসহ নি¤œাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত এলাকার মানুষ জোয়ারের পানিতে দিনে-রাতে দু’বেলা পানিবন্দি অবস্থায় থাকতে হচ্ছে।
রবিবার দুপুর ১২ টায় মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো)। এর আগে শনিবার বিকেলে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর প্রবাহিত হয়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, অমবস্যার প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান গ্রামের নি¤œাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকার আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়। চারগ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে দূর্ভোগে পড়েছেন।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, উজানের নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমিার ১৯ সেন্টিমিটার উপর প্রবাহিত হওয়ায় নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এর আগে শনিবার বিকেলে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর প্রবাহিত হয়েছিল।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত