অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় জোয়ারে নিম্নাঞ্চলসহ ফসলের ক্ষেত প্লাবিত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫২

remove_red_eye

৭৮৯

মনপুরা  প্রতিনিধি ।। ভোলার বিচ্ছিন্ন মনপুরায় উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হওয়ায় উপকূলের চারটি গ্রামের নি¤œাঞ্চলসহ আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে দূর্ভোগে পড়েছে হাজারো মানুষ।

এদিকে জোয়ারের পানিতে মনপুরা উপকূলের বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন কলাতলীর চর ও চরনিজামের ফসলের ক্ষেতসহ নি¤œাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত এলাকার মানুষ জোয়ারের পানিতে দিনে-রাতে দু’বেলা পানিবন্দি অবস্থায় থাকতে হচ্ছে।

রবিবার দুপুর ১২ টায় মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো)। এর আগে শনিবার বিকেলে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর প্রবাহিত হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অমবস্যার প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান গ্রামের নি¤œাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকার আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়। চারগ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে দূর্ভোগে পড়েছেন।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, উজানের নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমিার ১৯ সেন্টিমিটার উপর প্রবাহিত হওয়ায় নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এর আগে শনিবার বিকেলে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর প্রবাহিত হয়েছিল।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...