অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার: মাফরুজা সুলতানা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

১৯১

দৌলতখান প্রতিনিধি : বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী মাফরুজা সুলতানা।
 
সোমবার (২০ এপ্রিল)  সাড়ে ১২টায়  ভোলার দৌলতখান উপজেলা কৃষি অফিস আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, এ সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।  এদেশে ৭০ ভাগ মানুষ কৃষি নির্ভর। কৃষি ক্ষেত্র উন্নত হলে এদেশের অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় হবে। 
 
মাফরুজা সুলতানা বলেন, সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান  বিনামূল্যে সার ও বীজ প্রদান করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার জন্য আমাদের সকলকে ঐক্যমতভাবে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খাইরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, উপজেলা বিএনপির সভাপতি মনান্ন মিয়া, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির , ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাগর, সহ স্থানীয় বিএনপিনেতৃবৃন্দ ও কৃষকরা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...