অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলার দুলারহাটে ৪টি অবৈধ ট্রলিং বোট জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৬ সকাল ১০:৫১

remove_red_eye

১৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলার দুলারহাটে অভিযান চালিয়ে ৪টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাসনে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার একটি টিম দুলারহাট থানার শুকনাখালী আনন্দবাজার সংলগ্ন মায়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে ৪টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, জব্দকৃত বোটগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।