দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫৬
৮০৭
দৌলতখান প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলার দৌলতখানে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দৌলতখান হাসপাতাল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনূন নাহার রেনু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, ইউপি চেয়াম্যান জিএস ভুট্টু তালুকদার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা অচিন্ত কুমার ঘোষ, দৌলতখান হাসপাতালের চিকিৎসক ডাঃ সোহেল, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার খালেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম সহ আরও অনেকে।
সভায় জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দৌলতখান উপজেলা ২১৭ টি ক্যাম্পের মাধ্যমে ২৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ৩ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ২৫ হাজার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সাবেক দৌলতখান হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই আব্দুল সালামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পিয়াস কান্তি সাহা, মেডিকেল অফিসার ডাঃ উত্তম বড়–য়া, ডাঃ হাসান মাসুদ, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (ভারপ্রাপ্ত) শমীর হোসেন প্রমূখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত