অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক

মো: ইয়ামিন

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৪

remove_red_eye

৩৪৮

মোঃ ইয়ামিন : ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক বাংলার কণ্ঠের সিনিয়র সাংবাদিক হারুন অর রশীদ সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে ভোলাসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) ভোর প্রায় ৫টার দিকে ভোলার ওয়েস্টার্ন পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।

জাহাঙ্গীর আলম মিয়া এলাকায় একজন সাদামাটা, ধর্মপ্রাণ ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলেছেন। স্থানীয়দের কাছে তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য অভিভাবকসুলভ মানুষ, যার কাছে মানুষ ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যায় পরামর্শ নিতে আসতেন।

শুক্রবার জুম্মার নামাজের পর খলিফা পট্টি জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। জাহাঙ্গীর আলম মিয়ার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মহান আল্লাহ যেন মরহুম জাহাঙ্গীর আলম মিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন এটাই সকলের প্রার্থনা।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...