অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৩

remove_red_eye

৪৪৯

মোঃ আমির হোসাইন : ভোলায় মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভোলা সদরে ১৩ হাজার জেলেদের মাঝে   খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসক ডাঃ শামিম রহমান উদ্বোধন করেন। 

প্রধান অতিথির বক্তব্যেতে এ সময় জেলা প্রশাসক বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায়, ইলিশ অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের সহায়তায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আশা করবো সরকারি এই খাদ্য সামগ্রী পাওয়ার পরে জেলেরা নিষিদ্ধ সময়ে আর মাছ আহরণ করবে না। নিষিদ্ধ সময় মাছ আহরণ দণ্ডনীয় অপরাধ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ মোহাম্মদ কামরুল হাসান, জেলা মৎস্য কমকর্তা ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কমকর্তা মেহেদী হাসান ভুইয়া প্রমুখ। 

উল্লেখ্য, প্রতি জেলে পরিবারকে  আটা ১২ কেজি, ডাল ৮ কেজি, তেল ১০  লিটার  আলু, ১৬  কেজি, চিনি ৪ কেজি, লবণ ৪  কেজি,  হিসাবে ২ মাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।