বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৬ রাত ১০:৫৭
১৬০
বাংলার কন্ঠ ডেস্ক : ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত মাল্টিমিডিয়া রিপোর্টারদের নিয়ে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন এর কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের বিএভিএস রোডে সংস্থার অস্থায়ী কার্যালয়ে উপস্থিতি সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইন ও বাংলাদেশ বেতার ( চরফ্যাসন , লালমোহন, তজুমদ্দিন, মনপুরা) প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক অধিকরন ও ভোলা পোস্ট এর মোঃ সোহেল।
নির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ভোলা প্রতিনিধি হারুন অর রশিদ শিমুল, সহ-সভাপতি দৈনিক ঘোষণা মেহেদী হাসান নোয়াব, সহ-সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ জনপদ ও ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ আমির হামজা, সাংগঠনিক সম্পাদক বাংলা টিভি ডিজিটাল এর রিপোর্টার মোঃ হাসনাইন আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ভোলা টাইমস্ এর স্টাফ রিপোর্টার মোঃ বাবুল রানা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের ভোলা পত্রিকার ভোলা জেলা মাল্টিমিডিয়া রিপার্টার মোঃ গোলাম কিবরিয়া।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে রয়েছন সাপ্তাহিক দ্বীপাঞ্চল এর স্টাফ রিপোর্টার মোঃ আজাদ, পাঠাগার সম্পাদক পদে বাংলার কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইয়ামিন, ক্রীড়া সম্পাদক দেশের খবর এর মোঃ হালিম রানা। সাংস্কৃতিক সম্পাদক রাফসান জানি (দৈনিক সোনালী কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহিন হোসেন (প্রথম ভোলা), ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন (ভোলা লাইভ নিউজ) এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আরিফ (দৈনিক বাংলাদেশ সমাচার) নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আরিয়ান আরিফ (দৈনিক রুপালী দেশ), আবুল কালাম আজাদ (দৈনিক ভোলা টাইমস্)।
১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ভোলার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত