বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৪
১৮৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ভোলা সদর উপজেলায় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল থেকে মেঘনা নদীর স্লুইসগেট পর্যন্ত ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ইজিপিপি কর্মসূচি অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় খুশি স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। তারা মনে করছেন, এতে জলাবদ্ধতা কমবে এবং সেচ সুবিধা বৃদ্ধি পেয়ে কৃষিনির্ভর অর্থনীতি আরও শক্তিশালী হবে।
এসময় অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক