চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:০৫
৮৫১
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাদ্রাসা শিক্ষক লাঞ্চিতের ঘটনা ঘটেছে । এ ঘটনায় ভূক্তভোগী চরফ্যাশন করিম জান মহিলা কামিল মাদ্রাসার ইবতেদায়ির শিক্ষক মাওলানা মোহাম্মদ উল্লাহ বাদি হয়ে একই এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা নুর ইসলামের ছেলে রফিক (৪৫) কে বিবাদি করে চরফ্যাশন থানায় গত শনিবার একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে স্থানীয় জুয়ারিদের নিয়ে রফিক তার নিজ বসতঘরে জুয়ার আসর জমালে থানা পুলিশ খবর পেয়ে অভিযান চালায়। এসময় এক জুয়ারিকে আটক ও রফিকের মটোর সাইকেল আটক করে। পুলিশ ওই মটোর সাইকেলটি স্থানীয় আওয়ামী লীগ নেতার জিম্মায় রাখে।
শিক্ষক মাওলানা মোহাম্মদ উল্লাহ জানান, আমি পরদিন শুক্রবার রফিকের ভাড়ায় চালিত হোন্ডাটি নিয়ে বাজারে যাওয়ার জন্য রফিককে ফোন দিলে সে আমাকে রাগান্বিত হয়ে লাইন কেটে দেয়। এবং গত (১৯ সেপ্টেম্বর) শনিবার সকালে সে আমাকে মোল্লাখালি চায়ের দোকানের সামনে এলোপাথারী মারধর করে আমার মূল্যবান কাগজপত্রের ব্যাগ ও টাকাপয়সা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করলে গণ্যমান্য ব্যাক্তিবর্গের পরামর্শে থানায় অভিযোগ দেই ও জুয়ারি রফিকের বিচার কামনা করি। চরফ্যাশন থানার ওসি জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত