অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৬

remove_red_eye

২৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রায় ১৬ বছর পর শুর হলো বেসরকারি টেলিভিশন চয়ানেল " চ‍্যানেল ওয়ান" এর আনুষ্ঠানিক পূনর্যাত্রা। এই পুনর্যাত্রাকে সামনে রেখে সোমবার ভোলা প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মিলনমেলায় পরিণত হয়েছে। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি), এনসিপি, এলডিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেছেন।
ভোলা প্রেসক্লাবের হলরুমে দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির মহিলা নেত্রী খালেদা খানম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, ইয়ারুল আলম লিটন ও মোঃ এনামুল হক, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সুলাইমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন, ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিশনের সভাপতি জুন্নু রায়হান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন গোলদার।

এ সময় চ্যানেল ওয়ানের নব যাত্রাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মোঃ হারুন আর রশিদ, এলডিপির ভোলা জেলা সভাপতি বশির আহাম্মদ, এনসিপির মহিলা নেত্রী নাসরিন জাহান, এনটিভি অনলাইন ও বাংলাদেশ বেতার এর ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন আরিফ, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, দৈনিক আজকের ভোলা পত্রিকার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, আজকের ভোলা পত্রিকার প্রতিনিধি মইনুল হোসেন শিবলু, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি বিল্লান নাফিজ, বিজয় টিভ‘র জেলা প্রতিনিধি মোঃ রিয়াজ হোসেন শান্তসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন।
এসময় বক্তারা চ্যানেল ওয়ানের অগ্রযাত্রা কামনা করে গণমাধ্যমের উন্নয়ন ও দেশের গণতান্ত্রিক চর্চায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। একই সাথে দ্বীপ জেলা ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে চ্যানেল ওয়ানের ভোলা জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশু উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আগামীতে সততা ও নিষ্ঠার সাথে কাজ কারার প্রত্যয় ব্যক্ত করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...