অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২৫

remove_red_eye

১২২

মনপুরা প্রতিনিধি : "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে ভোলার মনপুরা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় মনপুরা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, মনপুরা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান অভিজিত সরকার সুব্রত।
সভায় প্রতিটি নাগরিকের বিচারপ্রাপ্তি নিশ্চিৎকরন, অসচ্ছল ব্যক্তিদের আইনী সহায়তা নিশ্চিৎকরন, পারিবারিক কলহ ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ, ভূমিবিরোধ নিষ্পত্তি সহ বিভিন্ন মামলায় বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

মনপুরা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন রাহাদ'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সোহেল কবির, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাভোকেট হুমায়ুন কবির। 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেমিম মোল্লা, সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক তুষার কান্তি মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবি, শিক্ষক, রাজনীতিবিদ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...