অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মে ২০২৬ রাত ০৯:১৫

remove_red_eye

১০৮

বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাচ্ছেন কয়েক হাজার মানুষ 


বাংলার কন্ঠ প্রতিবেদক : স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে ভোলায় শুরু হয়েছে চার দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম। রবিবার (৩ মে) ভোলা সদর উপজেলার নাজিউর রহমান কলেজ ক্যাম্পাসে  বিভিন্ন বয়সী অসহায় দরিদ্র মানুষরা  বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 



 দ্বীপ জেলা ভোলার নদীর তীরবর্তী অঞ্চলের অসহায় দরিদ্র বহু মানুষ  অর্থের অভাবে এখনো প্রয়োজনী চিকিৎসা সেবা ও ঔষধ থেকে বঞ্চিত।  তাদের অনেকেরই পক্ষে ঢাকা বা অন্যত্র গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন না। চিকিৎসা সেবা বঞ্চিত এসব অসহায় প্রান্তিক মানুষের কথা চিন্তা করেই স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগে ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’- কর্মসূচির অংশ হিসেবে ভোলায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

ফ্রি মেডিকেল ক্যাম্পের খবর ছড়িয়ে পড়লে রবিবার ভোর থেকে দূর দূরান্ত থেকে শিশুসহ কয়েক হাজার বিভিন্ন বয়সী নারী পুরুষ ছুটে আসেন। দিনব্যাপী এই ক্যাম্পে অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন কয়েক হাজার মানুষ। 
এসময় ঢাকার স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, ভোলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের ২০ জন বিশেষজ্ঞ টিম এই ক্যাম্পে সরাসরি চিকিৎসা সেবা প্রদান করেন। 
এই ফ্রি হেলথ ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি ভোলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সম্পাদক রুহুল আমিন মিরন। 

ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম বলেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে মাঝে মাঝে এধরনের ক্যাম্পের আয়োজন করে ভোলা বাসীর স্বাস্থ্য সেবা দোরগোড়ায় নিয়ে যায় সেই প্রত্যাশা করেন।
 
স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর হেড  অব সেলস মোঃ মজিবুর রহমান জানান, এই উদ্যোগের আওতায় মেডিসিন , শিশু,গাইনি, হৃদরোগ ,চর্ম সহ অভিজ্ঞ বিভিন্ন চিকিৎসকরা সাধারণ রোগের চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করা, এবং তা ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যন্ত নারায়ণগঞ্জ, গাজীপুর, কুড়িগ্রাম ও নরসিংদীসহ ১৮টি জেলায় প্রায় ৫০,০০০ মানুষ এই উদ্যোগের মাধ্যমে সরাসরি চিকিৎসাসেবা পেয়েছেন। 


চার দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয়  সোমবার বোরহানউদ্দিন উপজেলার হাফিজ ইব্রাহিম কলেজ, তৃতীয় দিন দৌলতখান উপজেলার বাংলাবাজারের হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজ এবং শেষ দিন চরফ্যাশন ও মনপুরা উপজেলার দুর্গম বিভিন্ন স্থানে মোবাইল ক্যাম্পিংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়াও ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন স্কয়ার ফার্মাসিস্টের উর্ধ্বতন কর্মকর্তারা।





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...