বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:১৪
৭৫৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা-১ আসনের সংসদ সদস্য, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, করোনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত পদক্ষেপের ফলে দেশকে সকল ক্ষেত্রে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্যসহ সকল কাজ ভালো ভাবে চলছে। প্রাধনমন্ত্রীর নির্দেশগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি অথবা করি তাহলে কোন সমস্যাই আমাদের এখানে থাকবেনা। শেখ হাসিনার নির্দেশে আমরা যেই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি তা কোন দলীয় পরিচয়ে দেয়া হয়নি। এখানো দল নেই। গরিব অসহায় সাধারণ মানুষকেই আমরা ত্রাণ দিচ্ছি।
রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে বন্যায় ও পানিবন্দি ক্ষতিগ্রস্ত ৬’শত পরিবারের মাঝে তোফায়েল আহমেদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে টেলিকনফারেন্সে তিনি এসব কথা বলেন। ইতো পূর্বে করোনাকালিন ৪০ হাজার মানুষের মাঝে তোফায়েল আহমেদের পক্ষ থেকে খাদসামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, জাতির জনকের সুযেগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততার সাথে নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের বুকে আমরা একটা মর্যাদাশীল দেশে হিসাবে দাড়িয়ে আছি এবং ভবিষ্যতে মর্যাদাশীল দেশ হিসাবে দাড়িয়ে থাকবে।
তিনি আরো বলেন, বন্যায় আমাদের অনেক রাস্তাঘাট ক্ষতি হয়েছে। যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব অচিরেই সংস্কার করা হবে। ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণে বিদেশী অর্থায়ন যাতে পাই সেই ব্যাপারে আমাদের চেষ্টা চলছে। তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আমরা মানুষের মন জয় করবো।
ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসম উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান হাসান মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত