অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২৬ সকাল ০৭:৫৭

remove_red_eye

১২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে ‘শিক্ষা সুরক্ষা: কমিউনিটি-লেড এডুকেশন প্রোমোশন ইন রুরাল বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম তুলে ধরে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) ভোলা সদর উপজেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হলরুমে এ সভার আয়োজন করা হয়। গণসাক্ষরতা অভিযান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় জিজেইউএস প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রকল্প ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির উপপরিচালক গোপাল চন্দ্র শীল।
প্রকল্পের সার্বিক কার্যক্রম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফয়সাল আহমেদ। সভা সঞ্চালনা করেন জিজেইউএস-এর কর্মকর্তা মো. কামরুজ্জামান। এতে সহযোগিতা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন ও প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ।
সভায় জানানো হয়, দেশে প্রাথমিক শিক্ষায় ভর্তির হার উল্লেখযোগ্যভাবে বাড়লেও ঝরে পড়ার হার এখনও উদ্বেগজনক। প্রাথমিক স্তরে প্রায় ১৪ শতাংশ এবং মাধ্যমিক স্তরে প্রায় ৩৬ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। বিশেষ করে গ্রামীণ ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থনৈতিক সীমাবদ্ধতা, সামাজিক রীতিনীতি এবং অবকাঠামোগত ঘাটতি বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।
প্রকল্পের আওতায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ও ধনিয়া ইউনিয়নের ২০টি বিদ্যালয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুই হাজারের বেশি শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে।
উদ্যোগের অংশ হিসেবে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠন, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান, সহশিক্ষা কার্যক্রম চালু এবং সচেতনতা বৃদ্ধি কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষাসামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, কিশোরীদের জন্য স্বাস্থ্যসামগ্রী সরবরাহ, বুক কর্নার স্থাপন, ডিজিটাল লাইব্রেরি চালু এবং শিশু ও কিশোরী ক্লাব গঠন করা হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণ এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রকল্পের মাধ্যমে নির্বাচিত বিদ্যালয়গুলোতে ঝরে পড়া ও দীর্ঘ অনুপস্থিতির হার কমপক্ষে ২০ শতাংশ হ্রাস পাবে। একই সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি ও শেখার আগ্রহ বাড়বে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, কমিউনিটি-নির্ভর এ ধরনের উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে গ্রামীণ শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
সভায় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, ওয়াচ কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সভায় উপস্থিত তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে শিশুতোষ বই তুলে দেওয়া হয়।




আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...