অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২৬ সকাল ০৮:০৫

remove_red_eye

১৭০

একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া 
 
মলয় দে : ভোলায় গণিত পরীক্ষা আশানুরূপ না হওয়ায় তাইয়েবা জাহান চৈতি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার (৪ মে) সকালে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসার পাড়া এলাকায় তাদের ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।সে মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সে বাবা-মায়ের সঙ্গে ১০ বছর ধরে ভোলায় ভাড়া বাসায় বসবাস করেন।
 
নিহত চৈতি ভোলা জজ কোর্টে কর্মরত পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিনের একমাত্র মেয়ে। তিনি ভোলা শহরের মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায়। বাবার চাকরির সুবাদে পরিবারসহ তিনি ভোলায় বসবাস করতেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া চৈতির গতকাল রোববার (৩ মে) অনুষ্ঠিত গণিত পরীক্ষা আশানুরূপ হয়নি। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না।
 
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে পাঙাশ মাছ খাওয়ার বায়না ধরে মাকে বাজারে পাঠান তিনি। ধারণা করা হচ্ছে,তার মা বাজারে গেলে বাসায় একা থাকার সুযোগে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন তিনি। পরে তার মা বাসায় ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।চৈতির মা সোনিয়া বেগম বলেন, গতকাল চৈতির  পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়িতে এসে সে জানায়, তার পরীক্ষা ভালো হয়নি। এতে সে মানসিকভাবে ভেঙে পড়েন। চৈতির মন খারাপ ছিল, কিন্তু সে আমাদেরকে বুঝতে দেয়নি।
 
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
এদিকে পরিবারের সদস্যরা মরদেহ দাফনের জন্য নিজ গ্রাম গৌরনদীতে নিয়ে গেছেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে; শোকে পাথর হয়ে পড়েছেন তার মা-বাবা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...