অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই মে ২০২৬ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পানি নিষ্কাশনের অভাবে ভয়াবহ জলাবদ্ধতায় ভোলার বাপ্তা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। এ ক্ষয়ক্ষতির প্রতিবাদে এবং দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে মঙ্গলবার (৫ মে) সকালে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ চৌমুহনী বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন শতাধিক কৃষক।
জানা গেছে, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলতাজের রহমান কলেজের পেছনের বিস্তীর্ণ মাঠজুড়ে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বর্ষণ এবং পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় প্রায় ১শ’ ৩০ হেক্টর জমিতে আবাদ করা সয়াবিন, বাদাম, মুগ ডাল ও মরিচসহ বিভিন্ন রবিশস্য পানির নিচে তলিয়ে পচে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, তাদের চোখের সামনেই প্রায় ২ কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে, যা তাদের জন্য অপূরণীয় ক্ষতি। এ ক্ষয়ক্ষতির প্রতিবাদে এবং দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে মঙ্গলবার (৫ মে) সকালে বাপ্তা চরনোয়াবাদ চৌমুহনী বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন শতাধিক কৃষক। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন থানা কৃষক দলের কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন, বাপ্তা ৮নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি পাবেল মাতাব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে কৃষকরা জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তারা ফসল আবাদ করেছিলেন। কিন্তু জলাবদ্ধতার কারণে সব ফসল পানির নিচে নষ্ট হয়ে গেছে। এখন ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। কৃষকরা আরও বলেন, এখানে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই—ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হোক। ঋণের বোঝা মাথায় নিয়ে এখন সরকারি সহায়তার আশায় দিন গুনছেন বাপ্তা এলাকার শত শত কৃষক।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...