অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

২৯০

আকবর জুয়েল,লালমোহন: ভোলার লালমোহনে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলার প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজন,  বুধবার (৬ মে) বিকেল ৩টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্যায়ে বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়। এতে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে  নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের একতরফা আধিপত্য লক্ষ্য করা গেছে। শেষ পর্যন্ত তারা ৪-০ গোলের বড় ব্যবধানে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, বালকদের বিভাগের চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কচুয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইন্দ্রজিৎ কুমার, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক মো. নোমান পাটোয়ারী সহ বিভিন্ন সরকারি প্রাথমিক শিক্ষা শিক্ষক ও শিক্ষার্থীরা।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...