অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনের নিখোঁজ ২ জেলের সন্ধান নেই


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:১৭

remove_red_eye

৭২৯




মো. জসিম জনি, লালমোহন থেকে : ভোলার লালমোহনের দুই জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজের ৫ দিন পরও লাশ উদ্ধার হয়নি। ট্রলারের কেবিনে আটকে সাগরের অথৈ জলে সলিল সমাধী হয় দুই জেলের। হদিস মেলেনি ট্রলারটিরও। এ ঘটনায় দুই পরিবারে শোকের মাতম চলছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবারগুলো এখন দিশেহারা।

গত মঙ্গলবার ভোর ৬ টায় মাছ ধরে ফেরার পথে মেঘনার দক্ষিণে সাগরের বুকে  ১২ জেলে নিয়ে ট্রলারটি প্রচন্ড ঢেউয়ের তোড়ে ডুবে যায়। ট্রলারের মালিক লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডেল নূরুল্লাহ এলাকার সামছু মাঝি। তিনি জানান, ১২ সেপ্টেম্বর ১২ জন মাঝি মল্লা নিয়ে সাগরে মাছ শিকারের উদ্দ্যেশে মেঘনার বাতির খাল ঘাট থেকে রওয়ানা করেন তারা। ৩দিন পর মাছ ধরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তারা ডুবে যাওয়া ট্রলারের রশি ধরে দীর্ঘ দুই ঘন্টা সাগরে ভেসে থাকার পর পাশ্ববর্তী কয়েকটি ট্রলার এসে তাদের উদ্ধার করে। কিন্তু ট্রলারের কেবিনে ঘুমিয়ে থাকা সামছু মাঝির ভাই বেল্লাল ও ৩নং ওয়ার্ডের বাউরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন আর বের হতে পারেনি। ডুবে যাওয়া ট্রলারের সাথে তারাও সাগরের বুকে হারিয়ে যায়।

নিখোঁজ সুমনের স্ত্রী শারমিন আর দুই মাস পরেই সন্তান জন্ম দিবেন। অনাগত সন্তানকে দেখে যেতে পারলো না সুমন। দুই বছর আগে বিয়ের পর এটাই তাদের প্রথম সন্তান। সুমনের বাবা আব্দুল মান্নানও জেলে পেশার সাথে যুক্ত। পরিবারের বড় ছেলে ছিলো সুমন। তাকে হারিয়ে পরিবারটি এখন নি:স্ব। অনাগত সন্তান ও সুমনের স্ত্রীর ভাগ্যে কি ঘটে তাও জানেন না কেউ।
অন্যদিকে বেল্লালের ছোট দুই শিশু সন্তান নিয়ে স্ত্রী মোমেনা পড়েছেন চরম বিপাকে। বেল্লাল আলাদা সংসারে থাকতো। তাকে হারিয়ে স্ত্রী মোমেনা ৬ বছরের আদর ও এক বছরের মুনহাকে নিয়ে কোথায় যাবেন তা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। মোমেনার বাবা-মা কেউ বেঁচে নেই। স্বামীকেও হারিয়ে এখন পাগল প্রায় তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুদিপ্ত মিশ্র বলেন, ট্রলার ডুবির ঘটনা শুনেছি। তবে ট্রলার অথবা নৌকা ডুবে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে পোস্ট মর্টেম রির্পোট অথবা নিখোঁজ ডায়েরীসহ প্রয়োজনীয় কাগপত্র পেলে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহযোগিতার ব্যবস্থা করবো।











আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...