অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মে ২০২৬ বিকাল ০৫:০৭

remove_red_eye

২১১

চরফ্যাশন প্রতিনিধি: তিন মাসের অসুস্থ  নবজাতক কন্যা শিশুকে রেখে চলে গিয়েছে শিশুর মা। শিশুটির অভিভাবক খুঁজে না পেয়ে চরফ্যাশন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়কে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রে জানা গেছে গত শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত এক নারী নবজাতক শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। কিছুক্ষণ পরে ওই শিশুকে হাসপাতালের বেডে রেখে তিনি চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অজ্ঞাতনামা উল্লেখ করে হাসপাতাল রেজিস্ট্রারে শিশুকে ভর্তি দেখিয়ে চিকিৎসা প্রদান করেন। খবর পেয়ে হাসপাতাল সংলগ্ন এক ওষুধ ব্যবসায়ী ও তার স্ত্রী শিশুটির চিকিৎসায় ওষুধসহ যাবতীয় খরচ বহন করছেন বলে জানান ওই ব্যবসায়ীর স্ত্রী সাদিয়া।
এ দম্পতি উপজেলার আসলামপুর ইউনিয়নের বাসিন্দা। সাদিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমি নিঃসন্তান। তাই আমি ও আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছি সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে দত্তক নিতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাখলুকুর রহমান বলেন, নবজাতক শিশুটি একটু অসুস্থ। খিচুনির সমস্যা ছিলো চিকিৎসা দেয়ার পর এখন খিচুনি নেই। তবে আরও কিছুদিন শিশুটিকে হাসপাতালের তত্তাবধানে রেখে চিকিৎসা দেয়া হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন জানান,গতকাল বিকেলে তিন মাস বয়সী একটি  কন্যা শিশুকে রেখে চলে যান মা। লোকমারফত জানা যায় শিশুর মা  শিশুটিকে হাসপাতালে ভর্তি করিয়ে চলে যান। শিশুকে বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতালে প্রয়োজনীয় সেবা ও পরিচর্যা প্রদান করা হচ্ছে। শিশুটির বিষয়ে সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন  উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এই ক্ষেত্রে আমরা
সমাজের মানবিক ও দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি, যাতে শিশুটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ পায়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...