অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ৮ম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:২৬

remove_red_eye

৭৫১

কনের বাবা বর ও কাজীর জরিমানা

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে ৮ম শ্রেণী পড়–য়া মেয়েকে বিয়ে দেওয়ার ঘটনায় মেয়ের বাবা, বর ও কাজীর ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃধা বাড়িতে এ বিয়ের আয়োজন হয়। এ সময় থানা পুলিশ বর মোঃ শরীফ, কনের বাবা মোঃ শাজাহান মোল্লা, বরের চাচা মোঃ শহিদুল্লা ও কাজী সেজে বিয়ে পড়ানো ভূয়া কাজী মোঃ হেলাল উদ্দিনকে থানায় নিয়ে আসে। পরে রাতে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির কাছে নিলে ভূয়া কাজীর ২০ হাজার টাকা, বরের ৫ হাজার, বরের চাচার ৫ হাজার ও কনের বাবার ৫ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, রবিবার রাতে বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃধা বাড়ির মোঃ শাজাহান মোল্লার ৮ম শ্রেণী পড়–য়া মেয়েকে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউসুফের ছেলে মোঃ শরীফের কাছে বিয়ে দেয়। বিয়ের জন্য ৮ম শ্রেণীতে পড়লেও মেয়েকে ১৮ বছর বানিয়ে জন্ম নিবন্ধন নেয় ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদারের কাছ থেকে। মেয়ের বয়স কম থাকায় ওই ওয়ার্ডের মেম্বার মিজান ও সংরিক্ষত ওয়ার্ডের মেম্বার জন্ম নিবন্ধন ফরমে স্বাক্ষর না করলেও চেয়ারম্যান এ জন্ম নিবন্ধন দিয়ে দেয়। বিয়েও পড়ায় ভূয়া কাজী মোঃ হেলাল উদ্দিন। তিনি ৮নং ওয়ার্ডের চরকচ্চপিয়া গ্রামের মাওঃ মোতাহার হোসেনের ছেলে। তার কোন কাজীর সনদ নেই। তিনি সেখানকাজর কাজীর সহকারী।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...