অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে দোকানভিটা দখলের অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মে ২০২৬ রাত ০৮:২৪

remove_red_eye

২২০

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন পৌর শহরে দীর্ঘ ৫৫ বছরের পুরনো একটি দোকান ভিটা জোরপূর্বক দখল, মালিককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী মো. ছালাম বাদী হয়ে চরফ্যাশন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। যার মামলা নং- সি আর ৫০৩/২৬ (চর)। 
গত সোমবার (১১ মে) দায়ের করা মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে । এছাড়া তাঁর দুই ছেলে মো. ফাহাদ হোসেন মালতিয়া ও মো. আরাফাত হোসেন মালতিয়াকেও বিবাদী করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল দুপুরে চরফ্যাশন পৌর বাজারের ৪৭৮ নং হোল্ডিংয়ে কাপুড়িয়া পট্টি পূর্ব মাথায় অবস্থিত বাদীর দোকানে আসামিগণ প্রবেশ করে বাদীর কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে উপুর্যুপরি কিল, ঘুষি ও থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। একপর্যায়ে আসামিরা দোকানের তালা ভেঙে তাদের নিজস্ব নতুন তালা লাগিয়ে দোকানটি জবরদখল করেন। মামলার অভিযোগে বলা হয় আসামিরা হুমকি দিয়ে বলেন, টাকা না দিলে এই দোকানের তালা আর খোলা যাবে না। এখন পর্যন্ত দোকানটি তালাবদ্ধ অবস্থায় আছে। 
মামলার বাদী মো. ছালাম বলেন, ঘটনার পর তিনি স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় নীতিনির্ধারকদের কাছে বিচার চেয়েছিলেন। তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও আসামিদের রাজনৈতিক ও পেশিশক্তির দাপটে শেষ পর্যন্ত কোনো সমাধান দিতে পারেননি। এছাড়া থানায় মামলা করতে গেলেও আসামিদের প্রভাবে ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন। 
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফজাল হোসেন নালিশি দরখাস্তটি আমলে নিয়ে মামলা গ্রহণের  আদেশ দেন।  চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারা অনুযায়ী দ্রুত তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া আদেশ পরবর্তী ৩ দিনের মধ্যে মামলা দায়ের সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য বলা হয়েছে। 
এবিষয়ে মামলার প্রধান আসামি মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, এই দোকান ভিটার মালিক আমার পিতা- মৃত ওয়াহেদ আলী মালতিয়া। চাঁদার কথা অস্বীকার করে তিনি বলেন, দীর্ঘ বছর পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে তারা বেআইনি ভাবে দখল করে আছে। তাই দোকানে তালা দিয়েছি। দোকানটি ৫৫ বছর তাদের দখলে থাকলেও ইতিপূর্বে বিএনপি ক্ষমতায় থাকাকালীন দখল করেননি কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আলমগীর মালতিয়া তথ্যবহ কোন উত্তর দিতে পারেননি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া এ বিষয়ে বলেন, আদালতের আদেশ আমরা হাতে পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...