অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৪২

remove_red_eye

৮৯৫

ঘটনার ৩ দিন পর মামলা নিলো পুলিশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যশন পৌরসভায় পরিবারের অনুপস্থিতিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে(৯) ধর্ষণচেষ্টার ঘটনার তিন দিন পরে পুলিশ মামলা গ্রহণ করেছে।  রবিবার রাতে একজনকে আসামী করে মামরা গ্রহণ হয়। বৃহস্পতিবার  রাত ৯ টার দিকে চরফ্যাশন পৌরসভায় এ ঘটনা ঘটে। শিশু মেয়েকে ধর্ষনচেস্টা করেছে অভিযোগে তুলে শনিবার বাবা চরফ্যাশন থানায় অভিযোগপত্র দায়ের করেন। পুলিশ দুদিন তদন্ত চালিয়ে সত্যতা পেয়ে মামলা রুজু করে।
 
শিশুর ভাষ্য, তাঁরা মা-বাবার অনুপস্থিতিতে বৃহষ্পতিবার রাত নয়টার দিকে প্রতিবেশী মমিনুল ইসলাম অন্তর(২২) ঘরে ঢুকে তাঁকে টাকা দিতে চায়। সে নিতে অস্বীকৃতি জানালে জোর করে তাঁর পরিধানের বস্ত্র  খুলে জড়িয়ে ধরে। এক সময় তাকে পাশের বাগানে যাওয়ার ও বিবাহের  প্রস্তাব দেয়। এ সময় মা ঘরে প্রবেশ করলে পেছন দরজা দিয়ে মমিন পালিয়ে যায়। শিশুর বাবা রাজমিস্ত্রি । তিনি তখন তজুমদ্দিন উপজেরায় ছিলেন। মা পাশের এক হুজুরের বাড়িতে গিয়েছিলেন।

শিক্ষার্থীর মা বলেন, ওই দিন রাতে তাঁর ছোট ছেলেকে ভাত খাওয়ানোর  সময় বিড়াল আঁচড় দিয়েছে। পরে ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে হুজুরের বাড়িতে কলাপড়া আনতে গিয়েছিলেন। এ সুযোগে প্রতিবেশী  মোস্তাফিজুর রহমানের অর্নাস পড়ুয়া ছেলে মমিনুল ইসলাম অন্তর ঘরে প্রবেশ করে। তিনি ফিরে আসার  উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। তিনি মমিনকে ধাওয়া করেন। সে দৌড়ে গিয়ে মা-নানির সামনে হুরমুর করে পরে। ঘটনাটি তাৎক্ষনিক মমিনের অভিভাবককে জানালে তাঁরা বিশ্বাস করেনি। উল্টো তাঁর (শিক্ষার্থীর মা) ওপর চড়াও হয়। বাধ্য হয়ে ঘটনাটি শিক্ষার্থীর পিতা ও স্থানীয় কাউন্সিলর আলাউদ্দীন মাতাব্বরকে জানিয়েছেন। পরে শিশুর পিতা বাড়িতে আসলে থানায় এজাহারপত্র জমা দেন।
শিশুর পিতাই মামলার বাদি। তিনি বলেন, এজাহারে শিশুর বক্তব্য লেখা হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা বলেন, এজাহার পাওয়ার পরে ঘটনার তদন্ত করতে কয়েক দিন সময় লেগেছে। প্রাথমিক সত্যতা পাওযার পরে মামলা গ্রহণ করা হয়েছে। তাই বিলম্ব হয়েছে।  ওসি আরও বলেন, আসামী পলাতক, গ্রেফতারের চেষ্টা চলছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...