অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় এমইপি গ্রুপের ইলেক্ট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মে ২০২৬ বিকাল ০৫:১২

remove_red_eye

১৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেক্ট্রিশিয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মতবিনিময় সভা ও কারিগরি প্রশিক্ষণ কর্মশালা।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ভোলার চিলি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার শতাধিক ইলেক্ট্রিশিয়ান অংশ নেন।

এমইপি গ্রুপ চ্যাম্পিয়ন টিমের আয়োজনে এবং পরিবেশক মেসার্স সততা ইলেকট্রিকের প্রোঃ গোলাম রহমান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম।

তিনি বলেন,“গ্রাহকের আস্থা অর্জন করতে হলে প্রথমে পণ্যের মান ও পরিচিতি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একজন দক্ষ ইলেক্ট্রিশিয়ানই পারেন নিরাপদ ও মানসম্মত বৈদ্যুতিক পণ্য ব্যবহারে মানুষকে সচেতন করতে।”

তিনি আরও বলেন, ১৯৭৪ সাল থেকে এমইপি গ্রুপ দেশের বৈদ্যুতিক পণ্যের বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপদ ক্যাবল ও বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকের আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে এমইপি গ্রুপের ভোলা এরিয়া টেরিটোরিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু সাঈদ প্রজেক্টরের মাধ্যমে কোম্পানির বিভিন্ন পণ্য, এর ব্যবহার ও কার্যকারিতা তুলে ধরেন। তিনি বলেন,
“একটি ভবন বা বাসার নিরাপদ বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করতে ভালো মানের ক্যাবল ব্যবহারের পাশাপাশি দক্ষ ইলেক্ট্রিশিয়ানেরও প্রয়োজন রয়েছে।”

তিন ঘণ্টাব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক ওয়্যারিং সিস্টেম, নিরাপদ বিদ্যুৎ সংযোগ এবং শর্ট সার্কিট প্রতিরোধে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। আয়োজকরা জানান, এমইপি ক্যাবলসে অরিজিনাল তামা, উন্নত ইনসুলেশন ও তাপ সহনশীল প্রযুক্তি ব্যবহারের ফলে এটি দীর্ঘস্থায়ী ও নিরাপদ পারফরম্যান্স নিশ্চিত করে।

সভায় উপস্থিত ইলেক্ট্রিশিয়ানরা বলেন, এমইপি গ্রুপ প্রতি বছরই তাদের নিয়ে এমন আয়োজন করে থাকে, যা পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও গ্রাহকদের কাছে এমইপি গ্রুপের মানসম্মত পণ্য ব্যবহারের পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ভোলা সদর পয়েন্টের ফিল্ড অফিসার মোঃ আসাদুল হক ও মোঃ মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম এবং টেরিটোরি ম্যানেজার মোঃ আবু সাঈদ।

শেষে অংশগ্রহণকারী সকল ইলেক্ট্রিশিয়ানের কল্যাণ কামনা এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...