অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ব্যবসায়ীদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মে ২০২৬ বিকাল ০৫:৩০

remove_red_eye

১২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি ভোলায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে ভোলা সার্কিট হাউজ মিলনায়তনে ভোলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।
এসময় আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি বলেছেন, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভোলার সম্ভাবনাময় শিল্প ও ব্যবসা খাতের প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অন্যান্য বক্তারা বলেছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। বিশেষ করে কৃষি, মৎস্য, জ্বালানি ও শিল্পখাতে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানান তারা।
সভায় জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...