অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় স্বাস্থ্যসেবা জোরদারে সিভিল সার্জন কার্যালয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মে ২০২৬ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

১৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইইউ (পিপিইপিপি-ইইউ)’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. অচিন্ত্য কুমার ঘোষ, ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, চরফ্যাশন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ শোভন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাউদ্দিন এবং মনপুরা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফয়জুর রহমান।
জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থাটির উপপরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী ড. আবুবকর।
সভায় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জিজেইউএসের টেকনিক্যাল অফিসার মোঃ মিঠুন মণ্ডল।
এ সময় বক্তব্য দেন পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) প্রকল্প সমন্বয়কারী মো. ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন এফডিএ’র টেকনিক্যাল অফিসার মো. ফকরুল আলম হাসিব, জিজেইউএসের টেকনিক্যাল অফিসার মো. মাসুম বিল্লাহ, প্রোগ্রাম অফিসার মো. শাকিল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের মানোন্নয়ন, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, উন্নয়নকর্মী, সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, প্রতিবন্ধি ফরমের সদস্য, পিভিসি সদস্য এবং বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশ নেন।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...