বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৯ রাত ০৯:৫৯
৮৬৪
জুয়েল সাহা : ভোলায় ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মেঘনা ও তেতুঁলিয়া নদীতে ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
আর এ ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা হল রুমে কমিউনিটি ইনফরমার উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম।
এসময় বক্তব্যেরা বলেন, সরকারি নিষেধাজ্ঞা জেলেরা যাতে সঠিকভাবে পালন করে এবং যদি কোন অসাধু জেলে নদীতে গিয়ে মা ইলিশ শিকার করে তাদের ধনিয়ে দেওয়ার জন্য এ কমিউনিটি ইনফরমাররা কাজ করবে।
তারা আরো জানান, এবছর নিষেধাজ্ঞার চাল জেলেদের কাছে আগেই বিতরণ করা শুরু হয়েছে। এবং বিভিন্ন এনজিও ও ব্যাংক যাতে নিষেধাজ্ঞার সময় জেলেদের কাছ থেকে কিস্তির টাকা আদায় না করে সেজন্য জেলা প্রশাসক এনজিও ও ব্যাংক কতৃপক্ষকে চিঠি প্রদান করেছেন। যার কারণে এবার মা ইলিশ অভিযান জেলেরা ১০০ভাগ পালন করবেন বলে তারা জানান।
এসময় আরো বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ প্রমূখ। এসময় সভায় ২০ জন কমিউটিনি ইনফরমার উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত