অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩০

remove_red_eye

৭৫৩

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন :  টর্নেডোর আঘাতে মাথা গোঁজার ঠাই বসতঘর হাড়িয়ে যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে ভোলার চরফ্যাশন উপজেলার নদী ভাঙ্গা মানুষগুলোর। হতাশায় ভুগে ৪দিন পর ক্ষতিগ্রস্ত এসব পরিবার এখন ঘর তোলার চেষ্টা করছেন। ঠিক এ সময় আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সোমবার দুপুরে যুব ও ক্রিড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ি কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষ থেকে আসলামপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নুরে আলম মাস্টার নগদ এ অর্থ সহায়তা বিতরন করেন।

এসময় উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাশেম মেলেটারি ও ইউনিয়ন চেয়ারম্যান শিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে ৩ হাজার ও ৫হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ পরিবারকে ত্রান সামগ্রী ও ১৫শ টাকা করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খুব শিগ্রই পুর্নবাসনের জন্য টিন ও নগদ আর্থিক সহায়তা দেয়া হবে। গতো শনিবার মধ্যরাতে আসলামপুর ইউনিয়নের বদ্দারহাট এলাকায় হটাৎ টর্নেডো আঘাত হানে। এসময় ঘর চাপা পড়ে প্রায় ৩০জন আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। এদিকে ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক বসতঘর ভেঙ্গে গেলেও এখোনোও ঘুড়ে দাড়াতে পাড়েনি এসব অসহায় পরিবার।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...