অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় এলজিইডির তথ্য সংরক্ষণ মোবাইল অ্যাপলিকেশন উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৪১

remove_red_eye

৯২৪




বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল (এল জি ই ডি) অধিদপ্তর ভোলা কর্তৃক সংযোজিত " তথ্য সংরক্ষণ মোবাইল অ্যাপলিকেশন " এর শুভ উদ্বোধন ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকাল ১১ টায় এলজিইডি ভোলা এর সম্মেলন কক্ষ্যে মোবাইল অ্যাপলিকেশন এর শুভ উদ্বোধন করেন এলজিইডি ভোলা এর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক। নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাকের উদ্যোগে বাস্তবায়নকৃত এ  মোবাইল অ্যাপলিকেশনটি মূলত সাপোর্টিং ফর রুরাল ব্রীজ প্রকল্প, জিওবি মেইনটেন্যান্স কার্যক্রমের ছবি সংরক্ষণ কাজের জন্য ব্যাবহার করা হবে। এ অ্যাপলিকেশনটি ছবি সংরক্ষণ কাজের জন্য করা হলেও পরবর্তীতে অন্যান্য প্রকল্প সমুহ ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সমূহ সংযোজনের সুযোগ রয়েছে। মূলত এলজিইডির উপজেলা প্রকৌশলীর দপ্তর হতে কাজ শুরুর পূর্বের,কাজ চলমান থাকা অবস্থায় এবং কাজ সমাপ্তির পরের ছবিও হালনাগাদ করা, সেই সাথে নির্বাহী প্রকৌশলীর দপ্তর হতেও তা মনিটরিং করা যাবে। এ অ্যাপলিকেশনের মাধ্যমে এলজিইডির অন্যান্য দপ্তর সমুহও প্রয়োজনে অনুরূপ মোবাইল অ্যাপলিকেশন সংযোজনের মাধ্যমে নির্মান কাজ মনিটরিং জোড়দার করা যাবে। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারী প্রকৌশলী দেওয়ান মোঃ আবদুস সবুর, ভোলা সদর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়,দৌলতখান উপজেলা প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম খান, বোরহাউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন,তজুমদ্দিন উপজেলা প্রকৌশলী মোঃ সাদ জগলুল ফারুক, লালমোহন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু,চরফ্যাশন উপজেলা প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী সুমন মুন্সী,উপ সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম,উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান,মোঃ াববুল হোসেন,মোহাম্দদ শামীম হোসেন প্রমুখ





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...