অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় কলেজ ছাত্রের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৫৩

remove_red_eye

৭৬২



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ফারবি রহমান ইরা নামক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর উপর হামলাকারী ছাত্র নামক ছিনতাইকারী ও সন্ত্রাসীদের দ্রুত  গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভোলা  প্রেসক্লাবের সামনে ভোলা সদরের শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের বাংলা স্কুল মাঠে ডেকে নিয়ে পূর্ব  পরিকল্পিত ভাবে ইরফান, কাওসার, রায়েব, স্বচ্ছ, তালহা, রোজা সহ   আরও কিছু ছিনতাইকারী ও সন্ত্রাসী হত্যার উদ্দেশ্য নিয়ে আলতাজের রহমান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী  ফারাবি রহমান ইরার উপর লোহার রড দিয়ে বর্বরচিত হামলা চালায় এবং এসময় তারা ইরার কাছে থাকা তার বাবার ব্যবসার নগদ টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। কিন্তু দুঃখ জনক হলেও সত্যি হামলাকারীদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি।

এ সময় ইরার উপর নৃশংস হামলায় জড়িত প্রত্যেক সন্ত্রাসী ও ছিনতাইকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে তামজিদুল ইসলাম ইন্তু, নাইমুর রেদোয়ান,আদিব রহমান, সৈকত, ইমন সহ ভোলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...