বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে মে ২০২৬ রাত ০৮:১১
১৫৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলার তিন উপজেলার মধ্যস্থল উপশহর বাংলাবাজারে শনিবার বৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মোরাল একাডেমি ও বেলজিয়ামের প্রতিষ্ঠান আরটি ফাউন্ডেশন । ওই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এলাকার সন্তান মোঃ মোসলেউদ্দিন কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে সহযোগিতায় এগিয়ে আসেন। সকালে বাংলাবাজার ফাতেমা খানম অডিটরিয়ামে প্রথমে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভা শেষে সংবর্ধিতদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রি তুলে দেন প্রধান অতিথি ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। দিন ব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য খাবার সামগ্রি। এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এদিকে অনুষ্ঠানে মোরাল একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি মাজাহারুল হান্নান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হারুন অর রশিদ, বিশেষ অতিথি জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্বাস উদ্দিন, বিশেষ অতিথি প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ রায় অপু, প্রধান শিক্ষক সফিউল্লাহ মাতাব্বর, শিক্ষক হাসান আহমেদ, কলেজ শিক্ষক বিল্লাল হোসেন , মোঃ হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রাজিবুল ইসলাম।
এদিকে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম হয়েছে মোরাল একাডেমীর মোঃ বিল্লাল হোসেন, দ্বিতীয় হয়েছে ওই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেনির ছাত্র এইচ এম অঅহসান সামি। টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন, সৈয়দ আবরার উন-নবী, সাইকা ইসলাম রাফা, ফাবিয়া, আরওয়া নুজহাত রওশী, সামিকা ইসলাম রাফা, ফাহমিদা তাবাচ্ছুম, রুকাইয়া আজাদ অরিন, নাজমুল সাকিব, আমেনা বেগম নওরীন, নুসরাত জাহান কর্ণিয়া, ফারাবি রহমান আসফাত, আয়শা সিদ্দিকা মিহি, মোহাম্মদ লাবিব, সৃজা গণপতি, রায়হান সুলাইমান, রেজওয়ান রাহিম, আরাফাত মোল্লা, সিদরাতুল মুনতাহা, জুহায়ের আনজুম রাফি, মোঃ হাসিম শাহদাব নিহাল, শিহাব হোসেন রেজওয়ান রিফাতুল ইসলাম মাহিন, হাসনাত জাহান নাদিয়া, তাল্লাবুন নূহা, মুশফিকুর রহমান, আফসানা ফাবিয়া, মাহিনুর ইসলাম রোহান, আব্দুল্লাহ আল মমিন, মোঃ আফরিন । এ ছাড়া প্রতি ক্লাসের পরীক্ষায় মেধা তালিকায় থাকা ৩ শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেয়া হয়।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক