অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


লালমোহন ফরাজগঞ্জ ইউপি নির্বাচন : ১০ চেয়ারম্যান প্রার্থীসহ ৭৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৫৫

remove_red_eye

৮৫০




মোঃ জসিম জনি/ওমর রায়হান অন্তর, লালমোহন থেকে : ভোলার লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোঃ ফরহাদ হোসেন মুরাদসহ ১০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এর মধ্যে ইসলামি আন্দোলন এর ১জন প্রার্থী থাকলেও বিএনপি মনোনিত কোন প্রার্থী নেই। সংরক্ষিত ৩ ওয়ার্ড ও সাধারণ ৯ ওয়ার্ডে মোট ৬৩ জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোঃ ফরহাদ হোসেন মুরাদ, মোঃ আব্দুস শহিদ, ফরহাদ হোসেন নাইম, মোঃ আলমগীর হোসেন, আবুল বশার সেলিম, রেহেমের রহমান বুলবুল, মোঃ ফয়েজুল্লাহ, মোঃ আবুল বাশার, মোঃ কামাল হোসেন ও ইসলামী আন্দোলনের তোফায়েল আহমেদ।
লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৩ জন সম্ভাব্য প্রার্থী চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ফরহাদ হোসেন মুরাদই নৌকা প্রতীক পায়। ফরাজগঞ্জ ইউনিয়নে গত ইউপি নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও সেসময়ও ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। তাদের মধ্য থেকে আবুল বশার সেলিম মৃধা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে বিএনপির আমলেও তিনি বিএনপি থেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সব মিলিয়ে তিনি একটানা ৪ বারে ২৩ বছর ফরাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এবারো তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী জানান, ১০ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে ১৪ জন ও সাধারণ ওয়ার্ডে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর যাচাই বাছাই শেষে ৩ অক্টোবর প্রত্যাহার ও ৪ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ফরাজগঞ্জ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৯৫২ জন। এর মধ্যে পূরুষ ভোটার ১০ হাজার ১২৫ জন। নারী ভোটার ৯ হাজার ৮২৭ জন। ভোট কেন্দ্র ১০টি।
ইউপি সদস্য পদে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে সংরক্ষিত-১ ওয়ার্ডে তহমিনা বেগম, নারগিছ বেগম, রুমা বেগম ও রানু বেগম। সংরক্ষিত-২ ওয়ার্ডে বিবি আমেনা, রোকেয়া বেগম, ফারজানা ইয়াছমিন, রহিমা বেগম ও নাজমা বেগম। সংরক্ষিত-৩ ওয়ার্ডে চেহের ভানু, নাজমা বেগম, নুর জাহান বেগম, নিলুফা বেগম ও বিবি কুলছুম।
সাধারণ ১নং ওয়ার্ডে মোঃ সামছুদ্দিন মিয়া, মোশারেফ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হোসেন। ২নং ওয়ার্ডে হুমায়ুন কবীর, মোঃ সবুজ, নুরুল আলম, মোঃ মাসুদ। ৩নং ওয়ার্ডে মোঃ ইকবাল হোসেন বাবুল, আনোয়ার জাহিদ, মোঃ হানিফ, মোঃ মহসিন হাওলাদার, মোহাম্মদ নুর হোসেন। ৪নং ওয়ার্ডে বজলুর রহমান, মোঃ মাহাবুব আলম, হুমায়ুন কবীর, মোঃ মনিরুল ইসলাম, মোঃ অলিউল্যাহ। ৫নং ওয়ার্ডে নোমান, হানিফ, মামুনুর রশিদ, মোঃ মহিউদ্দিন, মোঃ ছালাউদ্দিন শামীম। ৬নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হেলাল উদ্দিন, মোঃ সামছুল আলম, নুরনবী, মোহাম্মদ অলিউল্যাহ, মোঃ সিদ্দিক, শামছুল হক, মোঃ শাকিল। ৭নং ওয়ার্ডে মোঃ আমজাদ হোসেন, মোঃ ইয়াছিন, মোঃ মহসীন, মোঃ ছালাহ উদ্দীন, আল ইসলাম, মোঃ শাহাবুদ্দিন ভুট্টু। ৮নং ওয়ার্ডে মোঃ নাসিম, মোঃ নাসিম-২, মোঃ মোস্তফা কামাল, মোঃ রহমান, মোঃ বাবুল, মোঃ নুরুল হক কাজি। ৯নং ওয়ার্ডে মোঃ ইব্রাহিম সিরাজ, মোঃ ইদ্রিছ, মোঃ কাউসার হোসেন, রহিমা বিবি, রফিকুল ইসলাম ও আমজাদ হোসেন।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...