অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করল জনতা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মে ২০২৬ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

২৩৬

চরফ্যাশন প্রতিনিধি : ‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে জুতার মালা গলায় পরিয়ে বাজার ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
‎সোমবার (২৫ মে) বেলা ১২ টার দিকে দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের পন্ডিত বাড়ির সামনে তাকে আটকের পর দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ‎আটক মাদক ব্যবসায়ী বাবুল চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুছা মাঝির ছেলে। 
‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্র-জনতার একটি দল দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের ওপরে পন্ডিত বাড়ির সামনে অভিযান চালিয়ে বাবুলকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তার ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয় এবং তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
‎দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা মো. সোহেল, মনির হোসেন ও আফজাল হোসেন জানান, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। 
তার কারণে যুবসমাজ ধ্বংসের মুখে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
‎এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানালেও, অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
‎দক্ষিণ আইচা থানার (ওসি) মো. আহসান কবির জানান, আটক বাবুলের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় একাধিক মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। সোমবার আটকের পর তাকে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...