অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুবিচারের দাবিতে চরফ্যাশনে অবোরধ কর্মসূচি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৮:৩২

remove_red_eye

৬৬০

 চরফ্যাসন প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুবিচারের দাবিতে ভোলার চরফ্যাশনে তরুনদের  অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন উপজেলার  ফ্যাশন স্কোয়ারে  লিটল সিটিজেন ফর ক্লাইমেট, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে জলবায়ুর নেয্যতা দাবী আদায়ের লক্ষ্যে এই অবোরধ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে ভিবিন্ন সংগঠনের  স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা  সমাজকর্মী,এনজিও কর্মীরা  এতে অংশ নেয়।  এসময় বক্তারা বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে আরোও জোড়ালো পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব জাতি আজ বিপদাপন্ন। এই সংকট মোকাবেলায় তরুণদের ভূমিকা আরো অর্থবহ করতে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যায়েও তরুণদের সম্পৃক্ত করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আদায়কৃত অর্থের যথাযথ ব্যবহারের দাবি জানান তারা।
এসময় বক্তারা আরো বলেন,জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে। আর এজন্য দায়ী উন্নত রাষ্ট্র।  এসব রাষ্ট্রের কল কারখানার বর্জ পদার্থ ও ধোয়ায় কার্বন ডাই-অক্সাইড উদগীরণের ফলে বায়ুমন্ডলে তাপমাত্রার পরিমান বেড়ে যাচ্ছে। ফলে বন্যা ও খড়া এবং নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকে যারা পরিবেশের ক্ষতি করে তাদের কাছ থেকে ক্ষতিপূরন আদায় করে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যবহার করতে হবে।
এসময় বক্তব্য রাখেন- চরফ্যাশ পৌর সভার মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মো: নজরুল ইসলাম,কোস্ট ট্রাস্ট এর টিম লিডার রাশিদা বেগম, চরফ্যাশন পৌর সভার ৪ নং ওয়ার্ডের  কাউন্সিলর মোঃ আক্তারুল আহমেদ শামু ,যুব জলবায়ু ফোরাম এর সভাপতি মনির ইসলাম আসলামি, লিটল সিটিজেন ফর ক্লাইমেট এম্বাসেডর সানজিদুল ইসলাম,ইয়ুথ নেট এর কো-অর্ডিনেটর মাহিমা চৌধুরী সানজা, ইয়ুথ পাওয়ার এর চরফ্যাশন এর কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম,রোভার স্কাউট লিডার মো: শাফা,আরুজ মনি ও রেডওি মেঘনার সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালি বের হয়ে চরফ্যাশন বাজার প্রদক্ষিন করে।
 
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...