অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

অবৈধ নৌযান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : নৌ প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুন ২০২৬ সকাল ১১:১৩

remove_red_eye

১৬২

ভোলার ইলিশা লঞ্চঘাট ঝটিকা পরিদর্শন

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, “ঈদের আগে মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছি, এখন নিরাপদে কর্মস্থলে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”রবিবার দুপুরে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেছেন। 
ঈদ পরবর্তী যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে তিনি আকস্মিকভাবে ভোলার ইলিশা ঘাটে ঝটিকা সফর করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রতিমন্ত্রী বলেছেন, যেসব নৌঘাট দিয়ে অধিকসংখ্যক মানুষ চলাচল করে, সেসব ঘাট সরেজমিনে পরিদর্শন করছেন। এটি তাদের দায়িত্ব। ঈদের আগে মানুষকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছেন, এখন তারা যাতে নিরাপদে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারে, সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন।
তিনি আরও বলেছেন, তারা যখন মাঠে যান, তখন ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি তাদের চোখে পড়ে। সেগুলো  দ্রুত সমাধানের চেষ্টা করেন। মানুষকে নিরাপদ যাত্রার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।
নৌপথে শৃঙ্খলা রক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, অবৈধ নৌযান চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নৌযান বরাদ্দ নিশ্চিত করা হবে, যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ঘাট পরিদর্শনের মাধ্যমে যাত্রীসেবা ও নিরাপত্তা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ত্রুটি দ্রুত সমাধান করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ নৌপুলিশ, কোস্ট গার্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...