অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

এবারের বাজেট বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুন ২০২৬ বিকাল ০৫:৪৬

remove_red_eye

১৬৫

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই বাজেটের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কোরবানির পশুর চামড়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেনি। ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেকে চামড়া দান করে দেন। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে যায়। ফলে চামড়ার মান কমে যায় এবং নির্ধারিত মূল্য পাওয়া সম্ভব হয় না।’

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার এবার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। এরপরও অনেক ক্ষেত্রে সংরক্ষণে অবহেলা ও সচেতনতার ঘাটতির কারণে চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হয়নি। সঠিকভাবে সংরক্ষণ করতে মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।’

লালমোহনে ‘বীর বিক্রম মেজর হাফিজ স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন

লালমোহনে ‘বীর বিক্রম মেজর হাফিজ স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন

লালমোহনে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

লালমোহনে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দৌলতখানে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দৌলতখানে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল

অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

আরও...