অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৬

remove_red_eye

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ও অপ তথ্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলা যুবদলের কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে সদর উপজেলা যুবদল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা নুরুল ইসলাম নয়নের শিক্ষাগত যোগ্যতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যের প্রতিবাদ জানান। তাদের দাবি, যাচাই-বাছাই ছাড়া এসব তথ্য প্রচার করা হচ্ছে এবং এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিক্ষোভকারীরা বলেন, নয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ও মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম, নুরুল ইসলাম নয়নের ছবি, পরীক্ষার তথ্য ও রোল নম্বরসংবলিত একটি প্রবেশপত্রের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, ওই প্রবেশপত্রটি নয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পক্ষে একটি নথি হিসেবে সামনে এসেছে। যুবদল নেতাকর্মীরা বলেন, কারও শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক পরিচয় নিয়ে তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নথি ও প্রামাণ্য তথ্য যাচাই করা প্রয়োজন।

যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান তারা। মিছিলে ভোলা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটু, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম মাসুম, আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. রিয়াদ হাওলাদার, সদস্যসচিব মো. সগির আহমেদ এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম উজ্জলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী  যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল

চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল

ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু

ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু

আরও...