অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নৌকার প্রার্থীকে জয়ী করতে সবাইকে কাজ করতে হবে: লালমোহনে এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৮:৫৪

remove_red_eye

৭১৯

ওমর রায়হান অন্তর, লালমোহন : ভোলা-৩ আসনের এমপি আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন করেছে মাননীয় প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ড। কাজেই নৌকা প্রতীক যিনিই পেয়েছেন তার পক্ষেই সকল নেতা-কর্মীদের ভোট করতে হবে। নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। আওয়ামী লীগ করে কেউ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না। অন্য দলের প্রার্থী থাকলে তার সাথে আমরা মোকাবেলা করবো। বৃহস্পতিবার রাতে এমপি শাওনের বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এছাড়া শুক্রবার বিকেলে লালমোহন ফরাজী বাজার হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয় মাঠে মোহাদ্দেস পঞ্চায়েত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন এমপি শাওন। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন। লালমোহনে নেতা-কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করবেন তিনি। এক সপ্তাহ ব্যাপী লালমোহন ও তজুমদ্দিনে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তিনি আরো বলেন, ফরাজগঞ্জ ইউপি নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। ইউপি সদস্য পদে যারা নির্বাচন করছেন তারা আওয়ামী লীগের কর্মী। যারা বিগত দিনে এলাকার মানুষের জন্য কাজ করেছেন জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির পঞ্চায়েত প্রমূখ উপস্থিত ছিলেন।  

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...